• আমাদের অনুসরণ করো

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে স্কুল বন্ধের নোটিশ।

স্মারক নং: এসআইএস/নোটিস-০৪/২০২৬

বিষয়: পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে স্কুল বন্ধের নোটিস

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সকল শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং কর্মকর্তা-কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, চাঁদ দেখার ওপর ভিত্তি করে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত অনুযায়ী পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগামীকাল ২৩ সেপ্টেম্বর (বুধবার) বিদ্যালয় বন্ধ থাকবে।

উল্লেখ্য, ইতোপূর্বে এই ছুটি ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) নির্ধারিত থাকলেও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী তা পরিবর্তন করে ২৩ সেপ্টেম্বর (বুধবার) নির্ধারণ করা হয়েছে।

আগামী ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) হতে বিদ্যালয়ের সকল কার্যক্রম ও ক্লাস যথারীতি চলবে হবে।

ধন্যবাদান্তে
মো. এহসানুল  হক
প্রধান শিক্ষক
শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল

×