• আমাদের অনুসরণ করো

পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ নোটিশ



শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকবৃন্দ। সোনামণিদের দীর্ঘদিনের পরিশ্রম, অধ্যবসায় ও স্বপ্নপূরণের পথে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় আজ সম্পূর্ণ। 

দ্বিতীয় সেমিস্টার ও অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রস্তুত!
এখন শুধু ফলাফল দেখার অপেক্ষা। 

আগামীকাল, বৃহস্পতিবার | ১০ সেপ্টেম্বর বেলা ১২ টা থেকে ঘরে বসেই এক ক্লিকে আপনার সন্তানের ফলাফল দেখতে পারবেন।

ওয়েবসাইট:
https://sis.myallsoft.com/

মোবাইল অ্যাপ:
SIS Mobile Apps

আরও আনন্দের খবর!
Sreemangal Ideal School-এর স্কুলের ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে ফলাফল দেখার পাশাপাশি ঘরে বসেই মাসিক বেতন পরিশোধ, ক্লাস ও পরীক্ষার রুটিন, রেজাল্ট কার্ড, সিলেবাস, সাজেশন এবং অন্যান্য প্রাতিষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করা যাচ্ছে।

বিশেষ ঘোষণা:
আগামীকাল সকাল ১১ টায় স্কুল প্রাঙ্গণে দ্বিতীয় সেমিস্টার ও অর্ধবার্ষিক পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে। এরপর দুপুর ১২:০০টা থেকে অনলাইনে ফলাফল পাওয়া যাবে।

প্রিয় অভিভাবকবৃন্দ,
ফলাফল শুধু একটি নম্বর বা গ্রেড নয়—এটি আমাদের সন্তানদের পরিশ্রম, স্বপ্ন ও এগিয়ে যাওয়ার একটি ধাপ। ফলাফল যেমনই হোক, তাদের পাশে থাকুন, উৎসাহ দিন এবং আরও ভালো করার অনুপ্রেরণা জোগান। আমাদের প্রতিটি শিক্ষার্থীর সাফল্যই আমাদের গর্ব।

সকল শিক্ষার্থী ও অভিভাবকের জন্য রইল আন্তরিক শুভকামনা। 

ধন্যবাদান্তে
মো. এহসানুল হক
প্রিন্সিপাল

×