
শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের ৫ম শ্রেণির সকল শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ‘প্রাথমিক পাঠ উৎসব ২০২৬’ উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১২ টায় ‘মূল্যায়ন বৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হবে।
পরীক্ষার প্রশ্নপত্র সরকার কর্তৃক সরবরাহকৃত এবং এটি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত হবে।
পঞ্চম শ্রেণির সকল শিক্ষার্থীকে প্রয়োজনীয় প্রস্তুতিসহ নির্দিষ্ট সময়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হলো।
নির্দেশক্রমে,
মো. এহসানুল হক
প্রধান শিক্ষক
শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল
কালিঘাট রোড, শ্রীমঙ্গল