২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি নোটিস
শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি চলছে
শিশুর জীবনের প্রথম পাঠ শুরু হোক নিরাপদ, আনন্দময় ও চমৎকার পরিবেশে। শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল সরকার কর্তৃক পাঠদানের অনুমতি সনদপ্রাপ্ত একটি নির্ভরযোগ্য ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান।
কেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল বেছে নেবেন?
সরকারি অনুমোদন: সরকার কর্তৃক নির্ধারিত মানদণ্ড পূরণ করে পাঠদানের অনুমতি সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান।
দক্ষ শিক্ষকবৃন্দ: উচ্চশিক্ষিত, অভিজ্ঞ, আন্তরিক ও প্রশিক্ষিত শিক্ষক দ্বারা পাঠদান।
শিশুবান্ধব পরিবেশ: নিরাপদ, পরিচ্ছন্ন, কোলাহলমুক্ত ভবন ও চমৎকার লোকেশনে শিক্ষার পরিবেশ।
ভিত্তি ও নৈতিকতা গঠন: শিশুদের সৃজনশীলতা, নৈতিকতা ও পড়াশোনার মজবুত ভিত্তি গঠনে বিশেষ যত্ন।
নিয়মিত তদারকি: নিয়মিত মূল্যায়ন এবং অভিভাবকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ।
সহশিক্ষা কার্যক্রম: বার্ষিক শিক্ষা সফর, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, ড্রয়িং এবং সাধারণ জ্ঞান চর্চার নানা আয়োজন।
ধারাবাহিক সাফল্য: বিগত সকল বোর্ড পরীক্ষায় জিপিএ-৫ ও সরকারি-বেসরকারি বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তিসহ শতভাগ পাশের হার।
স্মার্ট ব্যবস্থাপনায় আধুনিক শিক্ষা (SIS) সফটওয়্যার :
ভোগান্তিহীন স্মার্ট স্কুলিংয়ের যুগে এখন আর দীর্ঘ লাইনে দাঁড়ানো বা দপ্তরে দপ্তরে ঘোরার প্রয়োজন নেই। আমাদের প্রতিষ্ঠানের সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে আধুনিক স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার (SIS)-এর মাধ্যমে। ঘরে বসেই হাতের মুঠোয় পাচ্ছেন:
✅ অনলাইন ভর্তি: ঝামেলামুক্ত ভর্তি আবেদন ও প্রক্রিয়া।
✅ পরীক্ষার ফলাফল: দ্রুত ও নির্ভুলভাবে রেজাল্ট দেখার সুবিধা।
✅ বেতন ও ফি ব্যবস্থাপনা: অনলাইনে সহজে মাসিক বেতন ও ফি পরিশোধের সুযোগ।
✅ সিলেবাস ও নোটিস: প্রয়োজনীয় সিলেবাস, একাডেমিক ক্যালেন্ডার ও জরুরি নোটিস তাৎক্ষণিকভাবে।
✅ সব আপডেট এক প্ল্যাটফর্মে: একাডেমিক ও প্রশাসনিক তথ্য ঘরে বসেই সহজে ও দ্রুত পাওয়ার নিশ্চয়তা।
ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র :
✅শিক্ষার্থীর অনলাইন জন্ম নিবন্ধনের ফটোকপি ও পাসপোর্ট সাইজ ছবি।
✅অভিভাবকের জাতীয় পরিচয়পত্র (NID)-এর ফটোকপি ও পাসপোর্ট সাইজ ছবি।
✅পূর্ববর্তী প্রতিষ্ঠানের ছাড়পত্র (প্রযোজ্য ক্ষেত্রে)।
???? অনলাইনে ভর্তি রেজিস্ট্রেশন :
আজই আবেদন করুন এবং আপনার সন্তানকে দিন একটি আধুনিক ও গোছানো শিক্ষার পরিবেশ:
???? লিংক: http://sis.myalsoft.com/online_admission
যোগাযোগের ঠিকানা :
শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল, জহুরা কমপ্লেক্স (২য় তলা), কালিঘাট রোড, শ্রীমঙ্গল।
01732-096412, 01717050063